বৃহস্পতিবার গাজোলের কৃষক বাজার প্রাঙ্গণে ফল ও সব্জি উৎপাদকদের নিয়ে ফসল সংগ্রহ পরবর্তী উন্নত ব্যবস্থাপনা সম্পর্কিত একদিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপন্ন বিভাগের উদ্যোগে গাজোল কৃষিজ বিপন্ন সহ কৃষি অধিকর্তার সহযোগীতায় এই শিবিরটি করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে এদিন গাজোল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক কৃষকেরা অংশগ্রহণ করেন, এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গাজোল সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, কৃষি কর্মাদক্ষ মাখন লাল দাস, গাজোল ব্লক সহ কৃষি আধিকর্তা মানবেন্দ্র কুমার সাহা ও কৃষিজ বিপন্ন মালদা জেলা বিভাগের সহ কৃষি আধিকর্তা সুদীপ পাল প্রমুখ।
মালদা